জেলা ও দায়রা জজ
জনাব মোঃ রেজাউল করিম
সিনিয়র জেলা ও দায়রা জজ
সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ রেজাউল করিম ঠাকুরগাঁও জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জামালপুর জেলায় জেলা ও দায়রা জজ হিসাবে বিগত ০৫/১১/২০২৫ খ্রিস্টাব্দে যোগদান করেন। তিনি ২৪ তম বিসিএসে বিসিএস (বিচার) ক্যাডারভুক্ত হয়ে বিচারক হিসেবে যোগদান করেন। তাঁর সার্ভিস আইডি নাম্বার ২০০৬২০২০২২। শিক্ষাজীবনে তিনি এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে স্টার মার্কস নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) পরীক্ষায় সম্মিলিতভাবে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেন। তাঁর অসাধারণ ফলাফলের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪২ তম কনভেনশনে বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হন ২০০২ খ্রিস্টাব্দে এবং একই বছর ঢাকা বার এসোসিয়েশনের একজন মেম্বার হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ আইনজীবী হিসেবে ২০০৪ সাল থেকে কাজ করে যাচ্ছিলেন। কর্মজীবনে তিনি আইন বিষয়ে লেকচারার হিসেবে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও ঢাকা সিটি কলেজে পাঠদান করেন। তাঁর লেখা Constitutional Law of UK and USA নামক একটি বহুল প্রচলিত শিক্ষার্থী উপযোগী পাঠ্যপুস্তক চাকরিতে যোগদানের পূর্বেই প্রকাশিত হয়। কর্মজীবনে তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে সফলতার সাথে অংশগ্রহণ করেন। দেশের বাহিরে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী ও রাজস্থান স্টেট জুডিসিয়াল একাডেমি-তে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহ জেলায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে কিশোরগঞ্জ জেলায়, বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে ঢাকা ও রংপুর জেলায় কর্মরত ছিলেন।